স্কুলের ছাত্র-ছাত্রীকে মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ০৫(পাঁচ) জন কিশোরগ্যাং পুলিশের চেকপোষ্টে আটক, ভিকটিমদ্বয় উদ্ধার

Date: 2022-09-29
news-banner

গত ২৮/০৯/২০২২ খ্রি: ইছাখালী দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে দাখিল পরীক্ষার্থী সিফাত(১৭) পরীক্ষা শেষে বাহিরে তার বন্ধু ইতি(১৬) এর সহিত কথা বলার সময় কিশোর গ্যাং এর ০৫(পাঁচ) সদস্য ১। তামজিদ মিয়া(২১) পিতা-কবির মিয়া সাং-ইছাখালী(পূর্বপাড়া) ২। মানিক মৃধা(২১) পিতা-এমরান হোসেন মৃধা ৩। নাঈম মৃধা(২১) পিতা-আলী হোসেন মৃধা উভয় সাং-জয়পুরা ৪। আফসার মিয়া(২১) আবুল কাসেম সাং-খাসহাওলা সর্ব থানা-পলাশ ৫। তৈয়বুর করিম(১৮) পিতা-ওবাইদুল করিম সাং-দক্ষিণ সাধারচর থানা-শিবপুর সর্ব জেলা-নরসিংদীগণ সিফাত ও ইতি আক্তারকে অশ্লীল ভাষায় কথা বার্তা বলে এবং জোরপূ্র্বক তাহাদের আপত্তিকর ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৫০০০/-(পাঁচ হাজার) টাকা দাবী করে। পরবর্তীতে সিফাতের নিকট হতে নগদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন এবং ইতি আক্তার এর নিকট থেকে পাঠ্য বইসহ নগদ ১৩০/- (একশত ত্রিশ) টাকা জোর পূর্বক ছিনাইয়া নেয়। আটককৃত কিশোরগ্যাং এর সদস্যরা সিফাতকে বাড়ীতে যেতে হলে তাদেরকে ৫০০০/-(পাঁচ হাজার) টাকা দিতে হবে নতুবা বাড়ীতে যেতে দিবে না মর্মে হুমকি দেয়। একপর্যায়ে বিবাদীরা সিফাত ও ইতি আক্তারকে মুক্তিপন আদায়ের উদ্দেশ্যে অপহরণ করিয়া মোটর সাইকেলে সিফাতকে ও বিভাটেকে ইতি আক্তারকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার সময় পলাশ থানার গজারিয়া ইউপি বিটের বীট অফিসার এসআই/মো: আরিফ খান ও সঙ্গীয় কং/৭১৮ মো: জাবেদ পারভেজ, কং/৫৫৪ আল মামুন পলাশ থানাধীন সরকারচর মোড়ে চেকপোষ্ট ডিউটি করাকালীন উপরে উল্লেখিত বিবাদীদের আটক করে এবং সিফাত ও ইতি আক্তারকে উদ্ধার করে। আটককৃত কিশোর গ্যাংদের নিকট হতে সিফাত ও ইতি আক্তার এর নিকট হইতে ছিনাইয়া নেওয়া নগদ ৩৮০/-(তিনশত আশি) টাকা ও একটি POCO C-3 মোবাইল ফোন এবং ইতি আক্তার এর পাঠ্যবই উদ্ধার করে এবং সেই সাথে কিশোর গ্যাংদের ব্যবহৃত মোটর সাইকেলটি আটক করে। কিশোরগ্যাংদের ব্যাপারে প্রাথমিকভাবে অনুসন্ধানে জানা যায় যে, তাহাদের স্বভার চরিত্র ভাল না এবং তাহাদের ব্যক্তিগত মোবাইল পর্যালোচনায় প্রচুর অশ্লীল কনটেন্ট পাওয়া যায়। উক্ত ঘটনায় সিফাতের পিতা মো: ফোরকান(৫৫) বাদী হইয়া এজাহার দায়ের করিলে পলাশ থানার মামলা নং-১০, তারিখ-২৮/০৯/২০২২ খ্রি: ধারা-আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০১৯ এর ৪/৫ রুজু হয়। আটককৃত বিবাদীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

Leave Your Comments