এ,এম স্বপন জাহান,মধ্যনগর উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মধ্যনগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে মতবিনিময় ও সম্প্রীতি সভা আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে মধ্যনগর বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে আসন্য দূর্গাউৎসব উপলক্ষে মধ্যনগর উপজেলার সকল পূজা কমিটি ও সুধীবৃন্দের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরনের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক বিদ্যুৎ ক্রান্তি সরকারের সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সংসদ সদস্য সুনামগঞ্জ ১।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান,মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক,ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রুকন।
এছাড়াও মতবিনিময় ও সম্প্রীতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামীম আহম্মেদ বিলকিস,নুর নবী তালুকদার মোবারক হোসেন তালুকদার, ওবায়দুল ইসলাম খান রনি সহ পূজা উদযাপন পরিষদের সদস্য ও সুধী বৃন্দ।