ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে ইসলামী বিশ্ববিদ্যালয়

Date: 2022-09-30
news-banner


আহসান হাবীব রানা, ইবি।

দাপুটে জয়ে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে বাস্কেটবল ইভেন্টে ফাইনালে উঠার কৃতিত্ব অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়। এতে করে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর)  সেমিফাইনালে  ১৮-৬০ পয়েন্টে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে যায়  ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। এতে করে টানা চার ম্যাচ জয়ে ফাইনালে উঠল ইসলামী বিশ্ববিদ্যালয়।  আাগমী রবিবার (২ অক্টোবর)  ফাইনালে  প্রতিপক্ষ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি।

এই বিষয়ে ইবির  ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বাস্কেটবল খেলোয়াড় মেহেদী হাসান  বলেন, আলহামদুলিল্লাহ সকলের প্রচেষ্টায় আমরা ফাইনালে উঠেছি। এসময় তিনি সকলের  দোয়া ও সমর্থন চেয়েছেন।

Leave Your Comments