কুমিল্লার তিতাসে অজ্ঞাত লাশ উদ্ধার

Date: 2022-09-30
news-banner

মেহেদী হাসান, (তিতাস কুমিল্লা প্রতিনিধি)
কুমিল্লা জেলার তিতাসে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
আজ শুক্রবার সকালে স্থানীয় জনতাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক 
(এস আই) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তিতাস উপজেলার উত্তর আকালিয়া গ্রামের উত্তরে গৌরীপুর - হোমনা সড়কের পশ্চিম পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। 
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক রোগী। তবে এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।

Leave Your Comments