নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারীর ধর্মীয় প্রতিষ্ঠান ও নির্দশন পরিদর্শনঃ

Date: 2022-09-30
news-banner



মোঃ বাদশা মিয়া, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান ও নিদর্শন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারী। শহরের কালীবাড়ীতে ধর্মীয় সম্প্রীতির নিদর্শন একই আঙ্গিনায় মসজিদ-মন্দির ও গোশালা রোডে শতবর্ষী ঐতিহ্যবাহী ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটি পরিদর্শন করেন। 

শুক্রবার দুপুরে তিনি সাপ্টানা রোডে দেববাড়ী দূর্গা মন্দির ও কাচারীবাড়ী দূর্গা মন্দির পরিদর্শন করেন। এসময় নেপালের রাষ্ট্রদূত শ্রী ঘনশ্যাম ভান্ডারী বলেন, ’ঢাকার বাইরে এই প্রথম তিনি বেড়াতে এসেছেন। লমনিরহাটে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ধর্মীয় নিদর্শন সমূহ দেখে তিনি খুবই খুশি ও মুগ্ধ হয়েছেন। তার খুব ভালো লেগেছে। ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ধর্মীয় নিদর্শনগুলো সংরক্ষনে তিনি সরকারকে জানাবেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন নেপালের ডেপুটি চিফ অব মিশন শ্রী কুমার রাই, লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর এবং পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

লালমনিরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিরালাল রায় বলেন, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত লালমনিরহাটে পরিদর্শনে আসায় হিন্দু জনগোষ্ঠি খুবই খুশি হয়েছেন। জেলা শহরে হিন্দু ধর্মীয় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী নিদর্শন ও প্রতিষ্ঠানগুলো সংরক্ষনে সহযোগিতা করার জন্য তার কাছে দাবি তুলে ধরা হয়।

নেপালের রাষ্ট্রদূত হেলিকপ্টারযোগে লালমনিরহাটে আসেন এবং হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যান।

Leave Your Comments