আলহাজ্ব গাজী আমানুজ্জামান মডার্ণ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে

Date: 2022-09-30
news-banner



ইয়াছির আরাফাত 
 বকশীগঞ্জ প্রতিনিধি
 
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় আলীরপাড়ায় অবস্থিত  আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ণ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের প্রথম তলা উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগম লাকীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) মো.আতাউর রাব্বী, কলেজের প্রতিষ্ঠাতা প্রকৌশলী গাজী মো. আমানুজ্জামান, শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী সৈয়দ আলীমুজ্জামান, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি জহুরা বেগম,  প্রমুখ।

উদ্বোধনকালে কলেজের ঐতিহ্যবাহী গাজী পরিবারের সদস্য, গভর্নিং বডির সদস্য বৃন্দ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave Your Comments