কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় টিএসএস'র উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পৌরশহরের দক্ষিণ মাগুরা (আনন্দ বিদ্যাপীঠে) এ আয়োজন করা হয়।
প্রভাষক সজল মল্লিকের সঞ্চালনায় বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা টিএসএস’র আহবায়ক ডাক্তার পিংকু মোহন দাস, সাধারণ সম্পাদক শ্রী দোলন ধর, যুগ্ম আহবায়ক প্রভাষক সজল মল্লিক, ধীরেন্দ্র মোহন দাস, রিপন মল্লিক, সুজিত বর্ধন, ইমন দেবনাথ প্রমুখ।
টিএসএস একটি অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে বক্তারা বলেন, গরিব ও অসহায়দের সাহায্যার্থে সম্মিলিতভাবে এগিয়ে আসা হলো টিএসএস’র লক্ষ। যেকোনো দুর্যোগ থেকে শুরু করে সবসময় অসহায়দের পাশে থাকে এবং ভবিষ্যতেও থাকবে।