সাকিব হাওলাদার ডাসার প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর ) দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি পূজা মণ্ডপে যান। ডাসারের নবগ্রাম,শশিকরের মন্দিরসহ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শনের সময় তিনি মন্ডপগুলোতে কোন সমস্যা আছে কি না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন।
এ সময় এলাকার হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দেরও সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বিভিন্ন মন্ডপে বক্তৃতাদানকালে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সারমীন ইয়াছমীন বলেন, 'শারদীয় দূর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আপনাদের মাঝে এসেছি। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সবাইকে।সরকারি নির্দেশনা মেনে চলবেন এবং কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি হলে তাৎক্ষণিক আমাদের শরণাপন্ন হবেন আমরা ব্যবস্থা নিবো,যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক আপনাদের পাশে আছে।
এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার এবং ডাসার উপজেলার পূজা উৎযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।