মোঃ দ্বীন ইসলাম (খুলনা প্রতিনিধি )
কেএমপি, লবণচরা থানা পুলিশের অভিযানে (৫+৩)=০৮ (আট কেজি) গাঁজা সহ ০২ (দুই) জন আটক।
লবণচরা থানার একটি টিম অফিসার ইনচার্জ লবণচরা থানা, কেএমপি, খুলনা এর নেতৃতে লবণচরা থানাধীন রূপসা ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইং-৩০/০৯/২০২২ তারিখ ০৭.৩০ ঘটিকার সময় কেএমপি, খুলনার লবনচরা থানাধীন রূপসা ব্রীজের পশ্চিম ঢালে, উত্তর পাশে ইলিয়াস হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ১) বশির আহমেদ চৌধুরী @ সাগর (৩৫), পিতা-মৃত আবু তাহের চৌধুরী, সাং-মানিকপুর, ৪নং ওয়ার্ড, ২নং উজিরপুর ইউনিয়ন খোরশেদ আলম চেয়ারম্যানের বাড়ীর পাশে, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা, ২) মোঃ হায়দার মমিন চৌধুরী সৈকত (২০), পিতা-মৃত আবদুল মমিন চৌধুরী, সাং-জগপুর, চৌধুরী বাড়ি, ৩নং ওয়ার্ড, ৬নং পূর্ব জোর কানন ইউনিয়ন, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লাদ্বয়কে (৫+৩)=০৮ (আট) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লবণচরা থানার মামলা নং-১২, তারিখ-৩০/০৯/২০২২ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯ (খ) রুজু করা হয়েছে।