চুয়াডাঙ্গা জেলাবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে ও যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা হতে ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন এঁর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) হারুন অর রশিদ এএসআই (নিঃ) ফিরোজ আহম্মেদ, সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন সি এন্ড বি পাড়াস্থ " মা ও শিশু জেনারেল হাসপাতাল" এর সামনে পাকা রাস্তার উপর হতে অদ্য ০১.১০.২০২২ খ্রিঃ সময় ০৬:৪৫ ঘটিকার সময় নিষিদ্ধ ২০০০ পিস ট্যাপেন্ডাটল সহ ধৃত আসামী ১. সালেহা খাতুন(৩৪), স্বামী- মো: লিটন হোসেন, পিতা- মো: ছালাম, মাতা- ছাইরা খাতুন, সাং- দক্ষিন চাদপুর (বাস স্ট্যান্ড পাড়া), থানা- দর্শনা, জেলা- চুয়াডাংগা এর হেফাজত থেকে উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।