সিপিএলের শিরোপা জ্যামাইকার

Date: 2022-10-01
news-banner

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শিরোপা জিতেছে জ্যামাইকা তালাওয়াস। বাংলাদেশ সময় শনিবার ভোরে ফাইনালে বার্বাডোজ রয়্যালসকে ৮ উইকেটে হারিয়েছে তারা। ২০১৬ সালের পর ফের সিপিএলের শিরোপা জিতল তালাওয়াশ।
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় তালাওয়াশ। প্রথম ওভারেই কেনার লুইসের উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন ব্রেন্ডন কিং ও শামারহ ব্রুকস। ৮৬ রানের জুটি গড়ার পর ৩৩ বলে ৪৭ করে আউট হন শামারাহ ব্রুকস। ৫০ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন দলকে জিতিছে মাঠ ছাড়েন ব্রেন্ডন কিং।কিংয়ের ইনিংসে ছিল ১৩টি চার এবং ২টি ছক্কা। ব্রুকসের আউটের পর ক্রিজে নামা অধিনায়ক রভম্যান পাওয়েল ১৩ বলে ১৪ করে অপরাজিত থাকেন।

এর আগে, টসে হেরে আগে ব্যাট করে বার্বাডোজ। আজম খানের ৫১ ও রাকিম কর্নওয়ালের ৩৬ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রানের স্কোর পায় তারা। তালাওয়াশের ফাবিয়ান অ্যালেন ২৪ রানে তিন উইকেট পান, হন ম্যাচসেরাও। সিরিজসেরা হয়েছেন ব্রেন্ডন কিং। 

Leave Your Comments