দূর্গা পূজায় নাউতারা ইউনিয়ন পরিষদের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ।

Date: 2022-10-01
news-banner

বুলবুল আহমেদঃ 

নীলফামরী জেলার ডিমলা উপজেলার সনাতনধর্মাবলম্বীদের আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে ৬ নং নাউতারা ইউনিয়ন পরিষদের আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি নিজ উদ্যোগে ১০ টি পূজামন্ডবে নগদ অর্থ বিতরণ করা হয়। 
১ অক্টোবর (শনিবার) সকালে ইউনিয়ন পরিষদ হল রুমে সমাজ সেবক ডাঃ পুলিশ চন্দ্র রায় সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। 
এতে সমাজ সেবক বাবু দ্বীপক কুমার রায় এর সঞ্চালনায় শারদীয় দুর্গা পূজাকে ঘিরে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান,
আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি,
ডিমলা থানার সাব-ইন্সপেক্টর আবুল কালাম, ইউপি সদস্য নাল মোহন রায়,নাউতারা ইউনিয়ন পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক অমূল্য রায়, সমাজ সেবক সুশিল চন্দ্র রায়, প্রমূখ।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ সহ সকল মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave Your Comments