সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত

Date: 2022-10-01
news-banner

কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:

গতকাল শুক্রবার ভোররাতে কেঁপে উঠল সিলেটসহ দেশের বিভিন্ন স্থান। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। যার প্রভাব পড়ে বাংলাদেশে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার ভোর ৪টা ২২ মিনিটে মাঝারি মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। সিলেটে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভোর রাত হওয়ায় অধিকাংশ মানুষ ভূমিকম্প টের পায়নি।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী বলেন, এই ভূমিকস্পের উৎপত্তি স্থল ছিল রাজধানী থেকে প্রায় ৪৭১ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক জেলায়। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

Leave Your Comments