ভারতীয় তৈরী প্রায় ১১ কেজি রূপার গহনা সহ মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি

Date: 2022-10-01
news-banner

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের কামারপাড়া সীমান্ত থেকে প্রায় সাড়ে ১০ কেজি ৭০০ গ্রাম ভারতীয় তৈরী রুপার গহনা সহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। এসময় একজন বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে পাচারকারী।

আজ শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সীমান্তের কামারপাড়া তিন রাস্তা নামকরস্থান থেকে এগুলো উদ্ধার করা হয়। 


চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ্ মোহম্মদ ইস্তিয়াক জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বারাদি ক্যাম্পের ইনচার্জ নাইট সুবেদার জব্বার সঙ্গীয় ফোর্স নিয়ে কামারপাড়া তিন রাস্তার মোড়ে অবস্থান নেয়। এসময় সীমান্ত দিক থেকে একটি মোটরসাইকেল যোগে চোরাচালানির দেখতে পেলে চ্যালেঞ্জ করলে পাচারকারী কামারপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে ছিলন মিয়া (২৫) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের টাংকির ভিতর লুকিয়ে রাখা ভারতীয় প্রায় সাড়ে ১০ কেজি ৭০০ গ্রাম ওজনের রূপার তৈরী গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। 

এঘটনায় পলাতক আসামি কামারপাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে ছিলন মিয়া (২৫) উল্লেখ করে দর্শনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত রোপার গহনাগুলো কাল চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

Leave Your Comments