মাদরাসার ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা।

Date: 2022-10-02
news-banner

এনামুল হক নরসিংদী প্রতিনিধি:

মাদরাসার ছাত্র মুহাম্মাদ মনির জুমার নামাজ পড়ার জন্য গিয়েছে পাশের মসজিদ সওদাগর পাড়ায়। কারণ ওই মসজিদের ইমাম মাদরাসার শিক্ষক। স্বভাবতই ছাত্ররা ভালোবেসে শিক্ষকদের মসজিদে নামাজ পড়তে যায়। মনিরও সেজন্যই গিয়েছিলো। যথারিতি জুমার নামাজ পড়া শেষ।

একজন মুসুল্লি সামনে নামাজ পড়ে দাড়িয়েছে। তখন ছাত্র মনির জিজ্ঞেস করলো, ভাই আপনার নামাজ শেষ? তাহলে আমি সুন্নত পড়ব। সে উত্তরে বলল, তোর আবার কিসের নামাজ? আজ জুব্বা পইড়া মোল্লা হইয়া গেছোস,যা দু তলায় গিতে নামজা পড়। অযথাই লোকটি খারাপ ব্যবহার করলো

ছাত্র ভাইটি বললো এভাবে খারাপ আচরণ করার কী দরকার(!) ভালো করে বললেই তো হয়। আর আপনারা যে নামাজ পড়েন এটা তো জানি। এটা বলে সে ২য় তলায় যাচ্চিল। এমন সময় পাশে থাকা সন্ত্রাসী সবুজ সিড়িতে গিয়ে ছাত্রটির কলারে ধরে চড় থাপ্পড় দেয়। তার সাথে সাথে আরো কিছু কিশোর গ্যাং এসে কিছু না জেনে না বুজেই তাকে মারধর শুরু করে। একপর্যায়ে ছাত্রটি আত্ম রক্ষার চেষ্টা করলে সবুজের গায়ে তার পা লেগে যায়।

পা কেন লাগলো সে এটা বলে চিৎকার দিয়ে বলে, আমাকে লাথি মেরেছিস! এটা বলে সাথে সাথেই সেই ছাত্রটিকে মসজিদের বাহিরে এনে চোর বলে সবাই মিলে বেধম মারধর শুরু করে।

এখানেই কী শেষ? না।
একপর্যায়ে ও-ই ছাত্রকে অটোরিকশার গ্যারেজে নিয়ে লোহার সাথে পিছন দিকে দুই হাত বেধে চোর চোর বলে সবাই মারধর শুরু করে।

ছাত্রটি অসহায় হয়ে বার বার বলছিলো, আমি চোর না,আমি চোর না। আমি পাশের মাদরাসার ছাত্র। এই যে আমার আইডিকার্ড।

এটা বলার পরে তারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে পরে। কেউ তার কথা না শুনে মারতে থাকে। এমন কী প্রিয় নবীর সুন্নত দাড়ি ধরে টেনে বলেছে তুই চোর।

একপর্যায় তাকে আচ্ছামত মেরে ছেড়ে দিলে সে খুব কষ্ট করে কাদতে কাদতে কোনো রকম মাদরাসায় আসে।

আসরের পর ছাত্ররা বাজারে যাওয়ার পথে সবুজ গং অতর্কিতভাবে আবারো ছাত্রদের উপর হামলা করে এবং তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলায় মাদরাসার ৩জন ছাত্র আহত হয়।

দুজনের মাথা ফেটে যায় এবং একজনের চোখে আঘাত লাগে। পরবর্তীতে আহত ছাত্রদেরকে কুরমিটোলা হসপিতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাদের প্রথমিক চিকিৎসা শেষ করে মাদরাসায় আনা হয়।

বর্তমান এলাকার অবস্থা থমথমথমে। 
সবুজ গ্যাংদের ভয়ে মাদরাসার নিরীহ ছাত্রদেরকে তালাবদ্ধ করে রাখা হয়েছে।

যে কোন মুহুর্তে তারা হামলা করতে পারে এবং এই হুমকিও দিয়েছে যে,সে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মাদরাসার ছাত্রদেরকে দেখে নিবে।এবং বারবার মাদরাসার শিক্ষকদের ফোন করে হুমকি ধমকি দিচ্ছে এবং যিনি তাদের মসজিদের ইমাম এবং এই মাদরাসার শিক্ষক ছিলেন, তাকে অপমান করে মসজিদ থেকে বের করে দিয়েছে।


#ছবিতে আঘাত প্রাপ্ত তিন ছাত্র এবং তাদের ডানে আহত মনির।

#ঘটনাটি ঘটেছেঃ মাদরাসাতুর রহমান আল আরাবিয়ায়। সরদার বাড়ী, দক্ষিণখান, ঢাকা।

Leave Your Comments