এম. জামান বদরগঞ্জ প্রতিনিধি
আসন্ন দূ্র্গোউৎসব উপলক্ষে বদরগঞ্জ পৌরসভার সকল পূজা মণ্ডপ এ আর্থিক সহায়তা প্রদান করেন
প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী এমপি রংপুর-২
বিশেষ অতিথি: জনাব ফজলে রাব্বি সুইট চেয়ারম্যান বদরগঞ্জ উপজেলা পরিষদ
সভাপতিত্ব: করেন বদরগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র টুটুল চৌধুরী, আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ কুমার কুন্ডু সহ সকল পূজা মন্ডপের পুরোহিত মন্দির কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডিউক চৌধুরী বলেছেন হিন্দু ধর্ম সম্প্রদয়ের পূজা উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার ভিডিপি সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ জানান, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নির্দেশ প্রদান করেন।