দৌলতপুর উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করলেন মানিকগঞ্জ প্রেসক্লাব

Date: 2022-10-02
news-banner



মো:রাসেল হোসেন দৌলতপুর প্রতিনিধি 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো:গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক বিল্পব চক্রবর্তী সহ সাংবাদিক বৃন্দরা।
আজ দুপুর ২ঘটিকার সময়  উপজেলা খাদ‍্যগুদাম গেট সংলগ্ন প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা প্রেসক্লাবের সদস‍্যদের সাথে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো:গোলাম ছারোয়ার ছানু।
সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু,সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিল্পব,প্রেসক্লাবের কোষাধক্ষ শাহিনুল ইসলাম তারেক, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস‍্য বিএম খোরশেদ ও আব্দুল মমিন,প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো:ইউসুফ আলী,ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাম প্রসাদ দিপু,চৌহালী প্রেসক্লাবের সভাপতি মো:ইদ্রিস আলী ও সাবেক প্রেসক্লাবের সভাপতি  আবুল হাসান,দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক মো:সালমান খাঁন, আহবায়ক কমিটির সদস‍্য মো:মিজানুর রহমান মিন্টু মোল্লা,নুরুল ইসলাম,মামুন পলাশ,মামুন আব্দুল্লাহ,রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের উন্নয়নের স্বার্থে গঠনমুলক নিউজ করতে হবে। যাতে জনগণের উপকারে আসে। সাংবাদিকের কলম শহীদের কলমের চেয়ে ও পবিত্র।

Leave Your Comments