এনামুল হক নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই আমিনুল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাধবদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে সোহেল নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে মাদক আইনে ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
আসামির বিরুদ্ধে মাধবদী থানায় নিয়মিত মামলার দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।