যুগপৎ আন্দোলন’ খালেদার নেতৃত্বেই হবে : ফখরুল

Date: 2022-10-03
news-banner

সরকার হটানোর ‘যুগপৎ আন্দোলন’ খালেদা জিয়ার নেতৃত্বেই হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ সোমবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) সঙ্গে সংলাপ শেষে বিএনপি মহাসচিব এই কথা জানান।তিনি বলেন, ‘আমাদের চলমান আন্দোলন চলা অবস্থাতেই সকলের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ উদ্যোগে হয়েছে। আমাদের নেতৃত্বে বা নেতা আগেই ঘোষণা করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী। 

তার অবর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতা।’মির্জা ফখরুল জানান, সরকার বিরোধী সকল রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ শেষ করে বিএনপির যুগপত আন্দোলন শুরু করবে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সকালে বিএনপি মহাসচিব ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) সাথে সংলাপে বসেন। দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

Leave Your Comments