এনামুল হক নরসিংদী প্রতিনিধি
অদ্য রবিবার (২ অক্টোবর, ২০২২) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে শিবপুর মডেল থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
পুলিশ সুপার এ সময় উপস্থিত সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ, আনসার ও নিরাপত্তা কর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক পূজা চলাকালীন ও পূজা পরবর্তী নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী- পুরুষের জন্য পৃথক পথ, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা জন্য আহ্বান জানানো হয়।
এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ'সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।