হাঁসে কালো ডিম পাড়ায় এলাকা চাঞ্চল্যকর।

Date: 2022-09-22
news-banner

টুটুল, ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় দেশি হাঁসের কালো ডিম পাড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। আজ একুশে সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলায় ৪ নং ওয়ার্ডে মতিনের গৃহপালিত হাঁস একটি কালো ডিম পেড়েছে।

এদিকে হাঁস কালো ডিম পাড়ার খবর শুনে এলাকাবাসী মতিনের বাড়িতে দেখার জন্য ভিড় জমেছে। দেশি হাঁসের কালো ডিম পাড়ায় এলাকাবাসী অবাক।

মতনের স্ত্রী তাসলিফা বেগম জানায়, তার পালিত হাঁসের মধ্যে আট মাস বয়সী একটি হাঁস প্রথমে ডিম পাড়ে, ডিমের রং কালো। দেশি হাঁসের কালো ডিম দেখে তাসলিফা বেগম প্রথমে ভয় পেয়ে যায়। পরে তাসলিমা বেগম বাড়ির অন্যান্যদের ডেকে হাঁসের ডিমটি দেখলে মুহূর্তের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ বিষয়ে ভোলা জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, আমার জানা মতে হাঁস এ ধরনের কালো ডিম পেড়েছে এই প্রথম শুনতে পেয়েছি। জিংডিং জাতের এক প্রকার হাঁস হালকা নীল রঙের ডিম পাড়ে। কিন্তু, প্রথম দেখলাম দেশে হাঁসে কালো ডিম দেয়। হাঁসে কালো ডিম পাড়ার নেপথ্যে জরায়ুর কোনো সমস্যা হতে পারে।

আরও বলেন ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, আগামী দিনগুলোতেও যদি এই হাঁস কালো ডিম পাড়ে তাহলে হাঁস ও ডিম পরীক্ষাগারে পাঠানো হবে।

Leave Your Comments