অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি

Date: 2025-12-18
news-banner


বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি বেলা ১১টা নির্ধারণ করা হয়। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, ২০২৬ সালের বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Leave Your Comments