রাজধানীর বারিধারায় রাজউকের উচ্ছেদ অভিযান

Date: 2026-01-22
news-banner

শাহ্ আলম:

আজ বৃহস্পতিবার, ২২/০১/২০২৬ ইং তারিখে মহাখালীর সাবজোন-৪/১ অঞ্চলের বারিধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, সেলুন, স্পা সেন্টার এবং রাজউকের বিধিমালা বিরোধী ৭টি নির্মাণাধীন ভবন ও ৪টি রেস্টুরেন্ট ও সেলুন/স্পা সিলগালা করা হয়। এছাড়া ৩টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন-৪/১ এর আওতাধীন বারিধারা আবাসিক এলাকায় অদ্য ২২/০১/২০২৬ খ্রি. তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান, অথরাইজড অফিসার-জোন-৪/১, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ এবং বারিধারা সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


অভিযানে গৃহীত ব্যবস্থা

  • Luxrewa Restaurant (প্লট নং-১২, রোড-১২, ব্লক-কে, বারিধারা): আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় সিলগালা করে কার্যক্রম বন্ধ করা হয়।

  • Sichuan Hot Pot (প্লট নং-৫৫, রোড-সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক-কে, বারিধারা): আবাসিক ভবনে বাণিজ্যিক রেস্টুরেন্ট পরিচালনা করায় সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

  • Avera Beauty Saloon (প্লট নং-৫৫, রোড-সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক-কে, বারিধারা): আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

  • Studio Saloon (প্লট নং-৮০/ক, রোড-১১ ও পার্ক রোড, ব্লক-কে, বারিধারা): আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় সিলগালা করে কার্যক্রম বন্ধ করা হয়।

  • Days Hotel (প্লট নং-৬৯, রোড-সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক-কে, বারিধারা): আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-১৭৪৯/২৩ এর নির্দেশনা থাকায় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

  • Omni Residence (প্লট নং-০৬, রোড-১৪, ব্লক-কে, বারিধারা): আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছেন। তবে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-১৯৪৫০/২৫ এর নির্দেশনা থাকায় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

  • প্লট নং-৬৩, রোড-সোহরাওয়ার্দী এভিনিউ, ব্লক-কে, বারিধারা: ২ তলা আবাসিক ভবনে রাজউকের অনুমোদন ব্যতিরেকে রেট্রোফিটিং কার্যক্রম করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।


অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন যে, অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজউকের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave Your Comments