হয়রানি মুলক মিথ্যা মামলা বানিজ্যের অভিযোগ কথিত সাংবাদিক সাফায়তের বিরুদ্ধে!নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্ত পরিবারের!

Date: 2026-02-04
news-banner

নিজস্ব প্রতিবেদক:


কিছু প্রভাবশালী ব্যক্তির প্রলোভনে এবং নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কথিত সাংবাদিক ও টিভি চ্যানেল পরিচালক সাফায়ত ব্যবসায়ী ও মিডিয়া সংশ্লিষ্ট (শিক্ষানবীশ) মো. আল-আমিনসহ এজাহারে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন—এমন অভিযোগ উঠেছে।


অভিযুক্ত পরিবারের দাবি, কোনো ধরনের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ছাড়াই একটি মিথ্যা মামলায় ব্যবসায়ী মো. আল-আমিনসহ ৮/৯ জন নিরীহ মানুষকে জড়ানো হয়েছে। যাদের মধ্যে কর্মজীবী ব্যবসায়ী ও রেমিট্যান্স যোদ্ধাও রয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।


পরিবারের সদস্যরা জানান, এই ঘটনায় তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে এবং মিথ্যা মামলার মাধ্যমে গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চলছে। এসব বিষয়ে তারা জাতীয় মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, দ্রুত নিরপেক্ষ তদন্ত শুরু করে হয়রানি বন্ধ না করা হলে বৃহত্তর পরিসরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।


 পাশাপাশি ন্যায়বিচারের দাবিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে বিষয়টি উপস্থাপন করা হবে।


অভিযুক্ত পরিবারের দাবি, তারা এই মিথ্যা ও হয়রানিমূলক মামলার বিরুদ্ধে আইনগতভাবে লড়াই চালিয়ে যাবেন এবং প্রকৃত সত্য উদ্ঘাটনে প্রশাসনের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন।

Leave Your Comments