কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা, অভিযুক্তকে পিটুনি

Date: 2026-06-08
news-banner

  1. নিজস্ব প্রতিনিধি :
  2. কুষ্টিয়া পৌর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মামলার একমাত্র আসামি আশাদুল ইসলামকে (৩২) পিটুনি দিয়েছেন এলাকাবাসী। ভুক্তভোগী শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিটুনির পর পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
  3. মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে খাবারের কথা বলে শিশুটিকে স্থানীয় একটি স্কুলের ভেতরে নিয়ে যান আশাদুল। সেখানে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে বিষয়টি স্থানীয় বাসিন্দারা জানতে পেরে আশাদুলকে ধরে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, শিশুটিকে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। 
  4. অভিযুক্ত ব্যক্তিকে ভর্তি রাখা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, শিশুটির বাবা বাদী হয়ে গতকাল রাত আটটার দিকে থানায় মামলা করেছেন। ধর্ষণের অভিযোগে মামলার একমাত্র আসামি আশাদুল। তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Leave Your Comments