​কেন্দ্রীয় যুবদলের বন ও পরিবেশ সম্পাদক বাপ্পি, উচ্ছ্বসিত গোপালগঞ্জ জেলা যুবদল

Date: 2026-06-08
news-banner

​শরীফ কাইয়ূম; মুকসুদপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয়  কমিটিতে মাহমুদুল হাসান বাপ্পি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন গোপালগঞ্জ জেলার যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা। গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী কর্তৃক স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটি ঘোষণার পর থেকেই জেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান বাপ্পি দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থেকে দলের বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ত্যাগী ও পরীক্ষিত এই নেতাকে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায়  জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সিনিয়র নেতারা,
 বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গোপালগঞ্জ ১ সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম  এবং যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

​নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাহমুদুল হাসান বাপ্পি জানান, "দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব দিয়েছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি তার মর্যাদা রক্ষা করব। জেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে আমি কাজ করে যাব।"

​এদিকে মাহমুদুল হাসান বাপ্পির এই সাফল্যে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা যুবদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। স্থানীয় যুবদল কর্মীরা আশা প্রকাশ করেন যে, বাপ্পির এই নতুন নেতৃত্ব জেলার যুবসমাজকে আরও ঐক্যবদ্ধ করবে এবং কেন্দ্রের সাথে জেলার সাংগঠনিক সংযোগকে আরও সুদৃঢ় করবে।

Leave Your Comments