কাউনিয়ায় আকর্ষিক ঘুর্ণিঝড়ে বাড়ি ঘর লন্ডভন্ড

Date: 2026-06-10
news-banner

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : 

কাউনিয়ায় সোমবার রাতে আকর্ষিক  ঘূর্ণিঝড়ে ৭পরিবারের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবতা জীবন যাপন করছে। 

সরেজমিনে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া,তালুকশাহবাজ ও সাব্দী  গ্রামে সোমবার রাতে আকর্ষিক ঘূর্ণিঝড়ে ৭ পরিবারের বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। কারো কারো ঘরের টিনের চালা বাতাসের বেগে অনেক দূরে গিয়ে পড়ে দুমড়ে মুচড়ে যায় । এছাড়াও গাছপালা, ধান ও শাকসবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। 

 ঘুর্ণিঝড়ের ক্ষতিগ্রস্তরা হলেন উপজেলার নিজপাড়া গ্রামের  আব্দুর রহিম রুবেলের মুরগির খামার,মুকুল মিয়া (মুকু),জহির রায়হান,তালুকশাহবাজ গ্রামের মঞ্জু চন্দ্র, আবু তালেব মিয়া,আব্দুল মোতালেব ও সাব্দী গ্রামের আলেয়া বেগমের ঘরবাড়ি ঘুর্ণিঝড়ে ভেঙ্গে যায়।

এছাড়াও গাছপালা, উঠতি বোরো ধান ও বিভিন্ন সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান বলেন ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave Your Comments