শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ, মামলা করার প্রস্তুতি

Date: 2026-06-12
news-banner

স্টাফ রিপোর্টার: ফরহাদ হোসেন মুরাদ 

রাজধানীর শনিআখড়া এলাকায় অবস্থিত লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, দালালচক্রের মাধ্যমে এক প্রসূতি মাকে লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি সন্তান জন্ম নেয়। পরিবারের দাবি, জন্মের সময় নবজাতকটি সুস্থ ছিল। তবে চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ভর্তি হওয়ার একদিন পর, ১১ জুন ২০২৬ রাত আনুমানিক ১টার দিকে নবজাতকটির মৃত্যু হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শিশুর মৃত্যুর পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের আচরণে তারা হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন।

পরিবারের সদস্যরা জানান, হাসপাতাল পরিচালনায় বিভিন্ন অনিয়ম রয়েছে এবং দালালের মাধ্যমে রোগী আনার অভিযোগও দীর্ঘদিনের। এ ঘটনায় তারা নবজাতকের দাফন সম্পন্ন করার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করবেন।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিক হাসপাতাল কর্তৃপক্ষ তার মুঠো ফোনে এক ব্যক্তিকে ফোন দেন। বার্তা বিচিত্র টিম ফোনের বিষয়টি জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, যাকে ফোন দিয়েছি আসলে তাকেই জিজ্ঞেস করবেন তিনি কে, একপর্যায়ে বার্তা বিচিত্রার চৌকস টিম পাঁচ মিনিট অপেক্ষা করার পরেই দেখতে পান মূল ফটোক দিয়ে ১০থেকে ১৫ জন ব্যক্তি ভিতরে প্রবেশ করেন। একপর্যায়ে তাদের পরিচয় জানতে পারা যায় তারা থানা যাত্রাবাড়ী থানার জামাত ইসলামের নেতাকর্মী, তাদের কাছে বিষয়টি জানতে চাইলে, এক পর্যায়ে হাসপাতালে কর্তৃপক্ষ সহ সকলেই বার্তা বিচিত্রার  চৌকোস টি মের উপর চড়া হন এবং একপর্যায়ে তাদের বাইরে বের হতে বাধ্য করেন। 

ওই সময় হাসপাতালে কর্তৃপক্ষ বলেন মিডিয়ায়  এসব আসলে তার কি হবে, কিছুই হবে না, এক সূত্রে জানা যায়, ২০২২ সালে একইভাবে আয়া দিয়ে সিজার করানোর সময় এক গর্ভবতী মা মারা যান। তৎকালীন সময়ে হাসপাতালের কর্তৃপক্ষ তার পালিত ক্যাডার বাহিনী দিয়ে বিষয়টি ধামাচাপা দেন। তাই এলাকাবাসীর এবং সুশীল সমাজের একটাই চাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের   বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী র পরিবার  ও  স্থানীয় এলাকাবাসী।

Leave Your Comments