গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির বিষয়টি জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয় হতে শুরু করে কয়েকটি রাস্তা প্রদক্ষিণ করে।
র্যালিতে টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ কামরুল হাছান ফরাজী, গ্রাম আদালত সহকারী, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক শ্লেগানে মুখরিত করেন।
গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এ সেবা সম্পর্কে জনগণকে আরও বেশি সচেতন করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত হবে।
র্যালি শেষে অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালত সম্পর্কিত তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।