প্রধানমন্ত্রীর পরিকল্পনা ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: কুয়াকাটায় কর্মসূচির উদ্বোধন

Date: 2026-06-13
news-banner

আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:

পর্যটন নগরী কুয়াকাটায় সারা দেশের ন্যায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে কচ্ছপখালী এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ।

বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী দলটির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় প্রথম ধাপে কুয়াকাটা পৌরসভা ও কলাপাড়া উপজেলা ব্যাপী মোট ২ হাজার চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন সাদেক, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় নেতাদের ভাতার মতো বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। এর ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচিটিও সফলভাবে পরিচালনার উদ্যোগ নিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

Leave Your Comments