নারায়ণগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

Date: 2026-06-13
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) সোনারগাঁও থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁয়ের ইসলামপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে রিপন (৪৩),  কাদিরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শরীফ হোসেন (২৯), এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার মৃত আবু বক্করের ছেলে সাদ্দাম হোসেন (২৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাসবিরোধী আইনে মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া শরীফ হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি এবং সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতাসহ ৬টি মামলা বিচারাধীন রয়েছে।

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Leave Your Comments