কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

Date: 2026-06-15
news-banner

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে সোনাতন দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে এ সভার আয়োজন করা হয়।

২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম আব্দুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মণ্ডল, সহ-সভাপতি এস এম রব জুপিটার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান খেলু, মাহবুব আলম, ছাত্রদল নেতা রিপন মিয়া এবং হারাগাছ ইউনিয়ন জিয়া পরিষদের আহ্বায়ক জাহিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Leave Your Comments