মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল ছাত্র নিখোঁজ

Date: 2026-06-17
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে ফাহিম ও মেরাজ নামে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
বুধবার দুপুরে ঢাকার শনির আখড়া এলাকা থেকে ৮ বন্ধু সোনারগাঁয়ে ঘুরতে এসে মেঘনা নদীতে গোসল করতে নামে। এ সময় ৬ জন নিরাপদে তীরে উঠতে পারলেও ফাহিম ও মেরাজ নিখোঁজ হয়।

ঘটনার প্রায় তিন ঘণ্টা অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মেঘনা ফেরিঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় জমেছে।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধান মেলেনি।

Leave Your Comments