নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ ও অপ্রত্যাশিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল, নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব সাহেদ আহমেদ।
এক বার্তায় তিনি মহানগর যুবদলের আওতাধীন সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করে বলেন, দল ও দলের নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দ সম্পর্কে অযাচিত মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। কোনো নেতা বা কর্মীর বিষয়ে অভিযোগ বা মতবিরোধ থাকলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করে দলীয় নির্ধারিত ফোরামে আলোচনা করার আহ্বান জানান তিনি।
দলের বৃহত্তর স্বার্থে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মানিত সদস্য সচিবসহ যে কোনো সিনিয়র নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক বা বিরূপ মন্তব্য না করার জন্য সকলের প্রতি নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।।