স্টাফ রিপোর্টারঃ
সাবেক বস্ত্র ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী, মুন্সিগঞ্জ-২ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মরহুম মিজানুর রহমান সিনহার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ঈদগাহ গোরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানের আয়োজন করেন মরহুমের পরিবারবর্গ। অনুষ্ঠানে সৌজন্যে ছিল দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার। কৃষকদলের সহসভাপতি আবু ইউসুফ ইকবাল হোসেন খোকন। গজারিয়া উপজেলা যুবদলের আহবায়ক সদস্য কামরুল হাসান জিয়া। এ সময় মরহুম মিজানুর রহমান সিনহার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, এতিমখানার শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।