মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ৪০ জন দুস্থ অসহায়দের মাঝে অর্থ চেইক প্রদান করেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি।
আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে গোপালগঞ্জ ১ সংসদীয় আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম নিজ বাড়িতে দুস্থ অসহায়দের মাঝে, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ সমাজকল্যাণ মন্ত্রণালয় এর দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যাক্তির বিশেষ অনুদান ২০২৫-২৬ অর্থ বছরের অধীনে প্রত্যেককে, ১০০০০ টাকার সহায়তা চেক প্রদান করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, সাবেক পৌর বিএনপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ সেন্টু শেখ সহ অন্যন্য নেতৃবৃন্দ।
অনুদান চেইক হাতে নিয়ে কান্না জড়ওত কন্ঠে এক গ্রহীতা বলেন আমরা স্বপ্নেও ভাবি নাই এভাবে এমপি হাত থেকে সরকারী সহায়তা পাওয়া যায়। এবিষয়ে ভাবড়াশুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাকুল মৃধা বলেন, একজন সংসদ সদস্যের হাতে তার জনগণের জন্য এতো অনুদান সহায়তা আছে অতিতে আমরা দেখি নাই।