মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে কালিগঞ্জ উপজেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে এবং শেখ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সমিতির অর্থ সম্পাদক ও প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা আহ্ছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রমিজ উদ্দীন, শেখ নাজমুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক ও কার্ডিফ মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইদী কিবরিয়া কাইয়ুম, বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫-এর পরীক্ষা নিয়ন্ত্রক ও কে.বি.এ. আহছানউল্লা জুনিয়র স্কুলের সহকারী প্রধান শিক্ষক আলিমুজ্জামান শাহিন এবং সমিতির সহ-সভাপতি খান আলাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক ও আছিয়া লুৎফর প্রি-প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ও আ.দ.ম. মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক জি. এম. আবু ফরহাদ, উপজেলা ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বাছাড়, কে.বি. মোবারক আলী স্কুলের প্রধান শিক্ষক ইস্তাকফার হোসেন, চণ্ডিতলা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক সুব্রত মণ্ডল, নলতা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ, চিলড্রেন ভয়েস প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র ঘোষ, গ্রো স্কুলের নির্বাহী প্রধান আবু আলম, ইডা আদর্শ স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় সরকার, সহিলউদ্দিন অ্যান্ড করিমুন্নেসা স্কুলের প্রধান শিক্ষক আল জুনাইন, জিরনগাছা স্কুলের প্রধান শিক্ষক ইয়াছিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ২১টি কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।