শিবচরে জাতীয় ছাত্র শক্তির মতবিনিময় সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি ফেরদৌস খান দুর্জয়

Date: 2026-06-27
news-banner

নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় ছাত্র শক্তি শিবচর উপজেলা শাখার প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তির তরুণ ছাত্রনেতা ফেরদৌস খান দুর্জয়

মতবিনিময় সভায় শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। এ সময় বক্তারা শিবচরের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও অধিকারভিত্তিক ছাত্ররাজনীতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস খান দুর্জয় বলেন, “তরুণরাই আগামী দিনের বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের মূল কারিগর। শিবচরের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে মেধা ও আদর্শের ভিত্তিতে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আগামী দিনে উপজেলার প্রতিটি এলাকায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভা শেষে শিবচর উপজেলা জাতীয় ছাত্র শক্তির প্রতিনিধিরা আগামী দিনের সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave Your Comments