বোদায় বজ্রপাতে প্রাণ গেল ঘাস কাটতে যাওয়া কৃষকের

Date: 2026-06-28
news-banner

আব্দুল্লাহ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে আবু কালাম আজাদ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর কেরামতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আবু কালাম আজাদ খোলা মাঠে ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু কালাম আজাদ ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর কেরামতপাড়া গ্রামের মৃত মিয়াজ উদ্দীনের ছেলে।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মহানুর ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই আবু কালাম আজাদের মৃত্যু হয়েছে। ইসিজি পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তাকে মৃত ঘোষণা করা হয়।

Leave Your Comments