লামা প্রতিনিধি :
অপুষ্টি জনিত অন্ধত্ব নিমূল এবং অপুষ্টি জনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারা দেশের ন্যায় বান্দরবান জেলার লামা উপজেলায়ও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্ভোধন করা হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে শিশু অগ্নিজিৎ ধরকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্ভোধন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর (আরএমও) ডাঃ সোলায়মান আহমেদ, জুনিয়র কনসালটেন্ট (শিশু) এপিএম আব্দুল খালেক, মেডিকেল অফিসার ডাঃ মো: ফরহাদ উদ্দিন, স্যানেটারী ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া ও লামার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে জানা যায়, রবিবার ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৬৭৩ জন ও ১২ মাস থেকে ৬৯ মাস পর্যন্ত ১৯ হাজার ৯৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ১৪৪টি অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের মাধ্যমে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। দুর্গম পাহাড়ি এলাকার প্রত্যন্ত পাড়াগুলোতে ক্যাপসুল খাওয়ানোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এতে প্রতি কেন্দ্রে ২জন করে ২৮৮জন স্বাস্থ্য কর্মী ক্যাম্পেইন বাস্তবায়নে সহযোগিতা করছেন।