কালিগঞ্জে জিয়া পরিষদের ৫১ সদস্যের উপজেলা কমিটি গঠন অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক, শিমুল সাংগঠনিক সম্পাদক

Date: 2026-06-28
news-banner

মো. মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জিয়া পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। অধ্যক্ষ মো. অলিউল ইসলামকে সভাপতি, মো. নুরুজ্জামান পাড়কে সাধারণ সম্পাদক এবং এম. হাফিজুর রহমান শিমুলকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুন ২০২৬) সকালে সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. গোলাম ফারুক, মো. জেহের আলী, প্রভাষক আওছাফুর রহমান, মো. খালিদ বিন আজিজ হিটলার, মো. হাবিবুর রহমান হবি, মারুফ মুন্নুন দোলন ও মহিউদ্দীন গাজী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল হাকিম পলাশ। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে এবং নির্বাহী সদস্য হিসেবে মোট ৫১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, নবগঠিত কমিটি আগামী দুই বছর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন, উপজেলার ১২টি ইউনিয়নে কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেবে।

এদিকে, নতুন কমিটি অনুমোদনের সঙ্গে সঙ্গে কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জিয়া পরিষদের পূর্ববর্তী সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Leave Your Comments