নিজস্ব প্রতিবেদক:
৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজ এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, এই কর্মসূচি ছিল আওয়ামী লীগের "স্বৈরাচারী শাসন" ও "গণতন্ত্র বিরোধী কার্যকলাপের" বিরুদ্ধে প্রতিবাদ । মিছিলটি শুরু হয় ৭নংওয়ার্ড কার্যালয় থেকে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় স্থানীয় বাজারে।
তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন অব্যাহত থাকবে।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বিএনপি নেতারা ঘোষণা দেন, এই আন্দোলন শুধু ওয়ার্ড পর্যায়ে নয়, দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।
আমাদের এ ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ প্রতিনিয়ত চলতে থাকবে।