কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কাউনিয়া কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবেগঘন এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশের সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।
রবিবার (২৮জুন)সকালে কাউনিয়া কলেজের আয়োজনে কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ ফারুক আজম এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিল সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. মাহবুব আলম,কলেজের উপাধ্যক্ষ জোনায়েত আহম্মেদ, সহকারী অধ্যাপক আবু মো. আশেক সিদ্দিক পরাগ, সহকারী অধ্যাপক সরকার আবু ফেরদৌস মোঃ মোহসিন হিরা, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মো. ফখরুল ইসলাম রায়হান, কলেজ ছাত্রদলের সভাপতি মো. আলেফনুর ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও সততার সঙ্গে পরীক্ষায় অংশ নিলে শিক্ষার্থীরা কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে সক্ষম হবে। তারা পরীক্ষার্থীদের মনোযোগ ধরে রেখে সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ ও বিদায়ী ছাত্র/ ছাত্রীদের সার্বিক উন্নতি কামনা দোয়া করা হয়। উল্লেখ্য এইচএসসি পরীক্ষায় কাউনিয়া কলেজের ৩টি বিভাগে মোট ৫৪৯ জন পরীক্ষার্থী অংশ নিবেন।