বোদায় ৪ হাজার কৃষকের মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

Date: 2026-06-29
news-banner

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
সোমবার ২৯ শে জুন দুপুরে  উপজেলা উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবীর উপস্থিতিতে কৃষকদের এসব বীজ ও সার বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

বিতরণের সময় কৃষি সম্প্রসারণ অফিসার আসমা উল হুসনা, এবং দায়িত্বপ্রাপ্ত অফিসরা ও বিএস, এবং সাংবাদিক আব্দুল্লাহ্ আল মামুন সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। 

উপজেলা উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবীর জানান, আজ আমরা ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বোদা উপজেলার ১০ টি  ইউনিয়নের ২ হাজার  কৃষককে বিনামূল্যে উফশী আমন  ধানের বীজ ও প্রয়োজনী সার বিনামূল্যে বিতরণ করেছি। সরকারের কৃষি উদপানের লক্ষে এ ধরণের কৃষি প্রণোদনায় কৃষকদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave Your Comments