মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড়)প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮০ কোটি ৭২ লাখ ৭৮ হাজার ৭৯৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে| বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার|
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষনা সম্মেলনে বাজেট ঘোষণা করেন বোদা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম|
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির লায়ন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল, বিএনপি নেত্রী মজিদা বেগম, লাইলী বেগম, পৌর কর্মকর্তা হুয়ায়ুন কবীর, ইঞ্জিনিয়ার দীপংকর রায়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন|
সম্মেলনে পৌর প্রশাসক রবিউল ইসলাম জানান, পৌরসভার ধারাবাহিক আয়-ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে| এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও ত্বরাšি^ত হবে| নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পৌর এলাকার পরিচ্ছন্নতা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানির সরবরাহ নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক স্ট্রিট লাইট স্থাপন এবং জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এ বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে|