মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি:
‘এক শিশু, একটি গাছ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পঞ্চগড়ের বোদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে|
মঙ্গলবার (৩০ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম পৌরসভার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেন|
চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও সমবায় কর্মকর্তা জাকির হোসেন, আইসিটি কর্মকর্তা ধনেশ^র চন্দ্র রায় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ গণমাধ্যম কর্মীবৃন্দ|
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, ‘‘‘এক শিশু, একটি গাছ’ কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার সচেতনতা ˆতরি হবে| জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই|’’
তিনি আরও বলেন, ‘‘সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা করা জরুরি|’’ এ সময় তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান|