সোনারগাঁয়ে ১৯ মামলার আসামি জঙ্গী সোহান গ্রেফতার

Date: 2026-07-01
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

​নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯ মামলার এজাহারভুক্ত আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান ওরফে জঙ্গী সোহানকে (২৫) বিশেষ অভিযানে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার হাবিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশের রেকর্ড অনুযায়ী, সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র আইন, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে করা ডাকাতির প্রস্তুতি ও দণ্ডবিধির একাধিক ধারার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

একই দিনে দুজনকে ধর্ষণ করে পালিয়েছেন যুবক
​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক, ডাকাতিসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave Your Comments