মোঃ মাইন উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি,
অসুস্থ হয়ে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক, কলামিস্ট, আইনজীবী এবং কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
বুধবার (১ জুলাই) বিকেলে তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে তার সার্বিক চিকিৎসা বিষয়ে কথা বলেন।
রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও দীর্ঘদিনের সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধার অসুস্থতার সংবাদ পেয়ে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে তার পাশে দাঁড়ান। এ সময় তিনি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন, দলীয় নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা। তারা সবাই অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলমের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, সাংবাদিকতা, আইন পেশা ও রাজনৈতিক অঙ্গনে অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার অসুস্থতার খবরে সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।