ঢাকা, ২ জুলাই: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিন খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি।
বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত এ গ্রন্থে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তাঁর বহুমাত্রিক অবদান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্রন্থটি গবেষক, শিক্ষার্থী এবং রাজনৈতিক বিশ্লেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।