সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদী ডাযাবেটিক সমিতির ৩১ তম বার্ষিক সাধারণ সভা। আজ শনিবার নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাধারণ এই সভা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওযাত হোসেন বকুল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খাযরল কবির খোকন, বিএনপির জাতীয নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষযক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রাযপুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিযার মো. আশরাফ উদ্দিন (বকুল) ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী।
ডাযাবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, রোগীদের সেবার মান উন্নযন ও ডাযাবেটিক সমিতির জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান কেযা।